About Us
দেশি ট্রেইল (Deshi Trail)
বাংলাদেশের প্রথম ট্রাভেল ও আউটডোর ক্লোথিং ব্র্যান্ড। পাহাড় ভ্রমণ, সমুদ্র, নদী কিংবা শহরের ব্যস্ত দিন — যেখানেই যান, আমাদের ট্রাভেল জার্সি আপনার সঙ্গী।
আমাদের স্লোগান: "First Bangladeshi Travel & Outdoor Clothing Brand. Designed for adventure. Made for you." বাংলাদেশের আবহাওয়া ও ভ্রমণের ধরন বুঝে প্রতিটি ডিজাইন তৈরি — যে জার্সি পরলে ঘামে আরাম লাগে, প্রিন্ট টিকে থাকে, আর ডিজাইনটা হয় একেবারে আপনার নিজের মতো।
আমাদের কোয়ালিটি
প্রিমিয়াম পিপি ফেব্রিক — ১৭০ GSM
Sublimation প্রিন্টের জন্য বিশেষভাবে তৈরি হালকা ও breathable কাপড়। ঘামে ভিজলেও শরীরে লেগে থাকে না, দ্রুত শুকায়। প্রিন্ট ফাটে না, উঠে যায় না।
ট্রিপল সেলাই — ডাবল সেলাই লক
প্রতিটি জার্সিতে মোট তিনটি সেলাই — ভিতরে একটি, উপরে দুটি। বারবার ধোয়ালেও সেলাই ছেড়ে যায় না।
এক্সক্লুসিভ ডিজাইন ও ফিট
প্রতিটি ডিজাইন আমাদের নিজস্ব — M থেকে 3XL পর্যন্ত সাইজ, Regular fit যা সহজে নড়াচড়া করা যায়।
